বুধবার, ০৭:৪২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

টেকনাফে নৌকা উল্টে নিখোঁজের ১৯ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজের ১৯ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

মৃত উদ্ধার জেলে হেলাল উদ্দিন (২৭) টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে।

নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, গতকাল শনিবার সকালে তার মালিকানাধীন টানা জালের একটি নৌকা নিয়ে দুই জেলে সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে এক জেলে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা সাগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। আজ রবিবার সকালে সমুদ্র সৈকতে লাশটি ভেসে আসে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছি সারারাত । আজ সকাল ৬টার দিকে পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে ভেসে আসে নিখোঁজ জেলের লাশ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) আজাহরুল ইসলাম জানান , টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ জেলের লাশটি সকালে পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয়েছে ।

তিনি আরও জানান, মৃত জেলে পরিবার ও স্বজনদের কারও বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com