বৃহস্পতিবার, ০৫:৪৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ কয়েকজন নেতা। আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা এ বৈঠক করেন।

বৈঠকে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছে, তা নিজের ভেরিফায়েড ফেসবুকে তুলে ধরেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি, “এখন বিভাজনের সময় না। সব দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দিয়েছি। এছাড়া চলমান বিশৃঙ্খলা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বলেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ‘গত কয়েক দিনের কর্মকাণ্ড নিয়ে আমাদের দলের পক্ষ থেকে যে উদ্বেগ সেই উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানাতে এসেছি। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন।’

তিনি বলেন, ‘আমরা একই সাথে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি। এই বিষয়ে তাদের সামনে তুলে ধরেছি। টিসিবির ট্রাকগুলো বাড়ানোর কথা বলেছি। এলাকাভিত্তিক বাড়ানোর কথা বলেছি।’

মির্জা ফখরুল বলেন, ‘ট্রেড বডিগুলো ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন ট্রেডবডি করতে হবে। সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্য গঠন করার আহ্বান জানিয়েছি। আমরা সরকারপ্রধানকে জানিয়েছি, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন সংস্কারগুলো সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।’

মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com