শুক্রবার, ০৩:০৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

পাঞ্জাবে ইমরান খানের বিশাল জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৩১ বার পঠিত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ক্ষমতায় ফিরে আসছে ইমরান খানের পিটিআই। রোববার অনুষ্ঠিত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ২০টি আসনের উপ-নির্বাচনে পিটিআই ১৫টিতে জয়ী হয়েছে। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পেয়েছে মাত্র চারটি আসন। একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। এই জয়ের ফলে পাঞ্জাবে আবার পিটিআইয়ের সরকার গঠনের পথ উন্মুক্ত হলো।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করার পর তার দলের ২৫ সদস্য দলত্যাগ করে পিএমএম-এনেন হামজা শাহবাজকে ভোট দিয়েছিলেন। এদের মধ্যে ২০ জন ছিলেন সরাসরি ভোটে নির্বাচিত। বাকি পাঁচজন পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন। ওই ২০ আসনেই গতকাল নির্বাচন হয়।

আগামী ২২ জুলাই আদালতের নির্দেশক্রমে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি হবে। উপ-নির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে তাতে ইমরান খানের দল সহজেই জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জয়ের ফলে আগাম জাতীয় নির্বাচনের জন্য ইমরান খান যে দাবি জানিয়ে আসছিলেন, তা আরো জোরদার হবে। আবার পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এখনো নড়বড়ে। এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা দেশটিকে আরো বড় ধরনের কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ, ডন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com