বুধবার, ০৮:২৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান, একে৪৭-সহ বিপুল অস্ত্র উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করার সময় কেএনএফ সদস্যদের সাথে গুলি বিনিময়ের পর অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান চালাচ্ছে।

উদ্ধার অস্ত্র-সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল, দু’টি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকোলার, দু’টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক।

সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরাফাত আমিন জানান, মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে- এমন সংবাদের পর সেখানে অভিযান চালানো হয়। সকালে কেএনএফ সদস্যরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় কেএনএফের বেশ কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত পাঁচ মাসেরও বেশি সময়ে কেএনএফ সদস্যরা অনেকটা নিশ্চুপ থাকলেও তারা আবারো সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এর আগে শান্তি কমিটির সাথে কেএনএফ সদস্যদের দু’দফা সমঝোতা বৈঠক হয়। গত দু’বছরের কেএনএফের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্যসহ ২৭ জন নিহত হয়েছে। আটক হয়েছে কেএনএফের ৬২ সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com