বুধবার, ০৩:৩৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পদ্মা সেতুতে ফের দুর্ঘটনা, ২ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২০৪ বার পঠিত

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ছোট ট্রাক উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। নিহত দু’জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

রোববার রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন মো: কাউসার (২৩) ও মো: রাজু খন্দকার। কাউসার শরীয়তপুরের বাসিন্দা এবং রাজুর বাসা ঢাকার যাত্রাবাড়ীতে।

ওসি আলমগীর বলেন, খালি গ্যাস সিলিন্ডারবাহী তিন টনের একটি ছোট ট্রাক ঢাকার দিকে আসছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১৪ নম্বর পিলারের সামনে এসে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

এছাড়া গুরুতর একজনসহ মোট চারজন আহত হয়েছেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি জানান, পিকঅ্যাপ ভ্যানটি উদ্ধার করার জন্য প্রথমে ঢাকামুখী যান চলাচল বন্ধ ছিলো। পরে জাজিরা প্রান্ত থেকে একটি রেকার আসার কারণে দুইপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

ওসি আরো জানান, এ ঘটনার পর উদ্ধার তৎপরতা চলছে। আর যান চলাচল বন্ধ থাকায় পদ্মা সেতুর উভয় পাশেই যানজটের সৃষ্টি হয়েছে।

পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়ার পর রাত ১১টা ১০ মিনিটের দিকে সেতুতে যান চলাচল শুরু হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হয়য়। ওই দিনই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ মারা যায়। এরপর পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com