বুধবার, ০৮:২৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগরের বাসিন্দা আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব।

স্থানীয়রা জানান, আজ বিকেলে উপজেলার আলাউদ্দিন নগর এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা। এ সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com