বুধবার, ০৮:২৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক হত্যা

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

রোববার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবক (২৫)কে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওইদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামের মোঃ মনির বেপারীর বাড়ীতে ইজিবাইক চুরি করতে ঢোকে একদল চোর। ঘটনা টের পেয়ে গৃহকর্তা ও তার পরিবারের সদস্যরা ডাক-চিৎকার দেয়। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে চোরের দলকে পিছু ধাওয়া করে। তখন জনতার হাতে একজন অজ্ঞাতনামা যুবক ধরা পড়ে। উত্তেজিত জনতা তখন তাকে চোর সন্দেহে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। ভোর হলে তারা থানা পুলিশকে খবর দেয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গনপিটুনির শিকার ও বেধে রাখা ওই অজ্ঞাতনামা যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তখন তাকে মৃত বলে ঘোষনা করে।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ গনপিটুনিতে নিহত ওই যুবকের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com