বুধবার, ০৯:২৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খালের কুচুরিপানা ও ময়লা পরিস্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা-বাসাইল খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা।
জানাগেছে, সম্প্রতি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ডেঙ্গু মশা সৃষ্টির উৎসস্থল সমুহকে বিনাশ করার উদ্যোগ গ্রহন করে। এ কাজ সফল করতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খানের সহযোগীতা চান।
নির্বাহী কর্মকর্তা তাদের প্রস্তাবকে সানন্দে গ্রহন করে তাদের সাথে থেকে সার্বিক সহযোগীতার আশ^াস দেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা-বাসাইল খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কারের কাজে নেমে পড়েন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ মুশফিকুর রহমান পারভেজ জানান, ছাত্র-ছাত্রীদের ৪০জনের একটি টীম নিয়ে তারা এ কাজ শুরু করেছেন। মাত্র ঘন্টা খানেকের মধ্যে তারা ডেঙ্গু উৎপাদনের উৎস্য স্থল হিসেবে চিহ্নিত ওই খালটির বেশ খানিকটা জায়গার কচুরিপনা ও ময়লা আবর্জনা তুলে পরিস্কার করেছেন। তাদের কাজ চলমান রয়েছে। তারা স্বেচ্ছা শ্রমের মাধমে খালটিকে পরিস্কার ও দুষনমুক্ত করতে চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com