বুধবার, ০৯:২২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় যুব দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

”দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” ¯েøাগানকে ধারন করে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শুক্রবার (১ নভেম্বর) বরিশালের গৌরনদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
গৌরনদী ইপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ, সার্টিফিকেট বিতরণ বৃক্ষরোপন ও শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহাদুদুল হাসান ফরিদ, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী।
বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুশফিকুর রহমান পারভেজ, মোঃ ফখরুল আবেদিন তানভীর, প্রশিক্ষিত যুবক মোঃ মিরাজ হোসেন খান, প্রশিক্ষত যুব মহিলা হাসিনা জান্নাত সাকি প্রমুখ।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান অনুষ্ঠানে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। সবশেষে তিনি প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মধ্যে যুব ঋনের চেক, সার্টিফিকেট , বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com