বৃহস্পতিবার, ০৯:৫৯ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বার্থী ইউনিয়নে আলোচনার শীর্ষে শরীফ সাহাবুব হাসান এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন ফের নামঞ্জুর ইসরায়েলে নির্বাচন : আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির মানবতাবিরোধী অপরাধ : মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সাময়িকভাবে সীমিত করবে সরকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দ্বীপটিতে পর্যটন কয়েক মাসের জন্য সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আাগামী নভেম্বর মাসে সেন্টমার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা।

শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। সেক্ষেত্রে মাত্র দুই হাজার জন রাত্রিযাপনের সুযোগ পাবেন।

আর ফেব্রুয়ারি মাসে এই প্রবাল দ্বীপে পর্যটন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এর আগে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাতযাপন নিষিদ্ধ না করে বরং ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছিল দ্বীপবাসী ও পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি খাতের অংশীজনরা।

এ সময় প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com