বুধবার, ১০:৪৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

পাচারকালে টেকনাফে শিশুসহ ২০ জন উদ্ধার, আটক ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

সমুদ্রপথে বিদেশে পাচারের উদ্দেশে কক্সবাজারে টেকনাফ একত্রিত করা ২০ জন ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে সাংবাদিকদের জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওই সময় পাচারের সাথে জড়িত তিন ব্যক্তিকেও আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন বাংলাদেশী এবং ১২ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও নারী রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া আটজন বাংলাদেশীর সবাই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মালয়েশিয়া নেয়ার কথা বলে তাদের কাছ থেকে পাচারকারী চক্রের সদস্যরা মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন টেকনাফ থানার ওসি উদ্দিন।

উদ্ধার হওয়া ২০ জনকে তাদের স্বজনদের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

এছাড়া আটক হওয়া পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com