শুক্রবার, ০৬:০৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরায়েলকে ৩০ দিনের সময় দিল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার বাড়ানোর জন্য বা সামরিক সহায়তার ঝুঁকি কমাতে ইসরায়েলকে ৩০ দিনের সময় দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি চিঠি ইসরায়েলকে পাঠানো হয়েছে।

বিবিসির এক প্রতিবেদন সূত্রে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটি গত রবিবার পাঠানো হয়েছে। চিঠিতে উত্তর গাজায় নতুন করে ইসরায়েলি আক্রমণে বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন। ইসরায়েল গত মাসে উত্তর ও দক্ষিণের মধ্যে প্রায় ৯০ শতাংশ মানবিক সহায়তা প্রদানে বাধা দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গাজার মানবিক পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। এ নিয়ে মার্কিন সরকার গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েলকে সতর্ক করার জন্য চিঠিটি দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় এই মাসে আপনার সরকারের কাছ থেকে জরুরি এবং টেকসই পদক্ষেপ চাই।

এদিকে ইসরায়েল সরকারের কাছে পাঠানো যুক্তরাষ্ট্রের এই চিঠির বিষয়বস্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টও নিশ্চিত করেছে। এই চিঠিতে সই করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

তবে চিঠিটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে তেল আবিব।

ইসরায়েলের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ নিয়ে বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের পাঠানো চিঠি ইসরায়েল গুরুত্বের সঙ্গে নিয়েছে। চিঠিতে যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেই বিষয়গুলোর সমাধান ইসরায়েলও চায়।’

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪২ হাজার ৩৫০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৯ হাজারের বেশি ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com