শুক্রবার, ১০:৪০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যাচ্ছেন কমলা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিকে কমলা হ্যারিস যেভাবে এগিয়েছিলেন, তা অনেকটাই কমতে শুরু করেছে। এক মাসেরও কম সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার।

রোববার প্রকাশিত তিনটি জরিপে এ দাবি করা হয়।

সর্বশেষ এনবিসি নিউজের জরিপ অনযায়ী, ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী কমলা এবং রিপাবলিকানের ট্রাম্প ৫ নভেম্বরের ভোটের আগে জাতীয়ভাবে ৪৮ শতাংশে সমতায় আছেন। কিন্তু গত মাসে একই জরিপে হ্যারিস পাঁচ শতাংশ এগিয়ে ছিলেন।

এবিসি নিউজ ও ইপসোসের সর্বশেষ জরিপে দেখা যায়, হ্যারিস সম্ভাব্য ভোটারদের মধ্যে ৫০-৪৮ শতাংশ এগিয়ে রয়েছেন। গত মাসে একই জরিপে ডেমোক্র্যাট ৫২-৪৬ শতাংশ এগিয়ে ছিল।

অন্যদিকে সিবিবি ও ইউগফের সর্বশেষ জরিপ অনুযায়ী, হ্যারিস সম্ভাব্য ভোটারদের মধ্যে ৫১-৪৮ শতাংশ এগিয়ে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রিয়েল ক্লিয়ার পোলিংয়ের প্রধান ভোটের সমষ্টিতে এক দশমিক চার শতাংশ পয়েন্টে এগিয়ে কমলা। কিন্তু শনিবারের পরিসংখ্যানে দুই দশমিক দুই শতাংশ পিছিয়েছেন তিনি।

যদিও হ্যারিস সকল বর্ণের নারীদের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন। একইসাথে তিনি হিস্পানিকসহ পুরুষদের মধ্যে উৎসাহ জাগিয়ে তুলতে লড়াই করেছেন, যারা সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পকে ক্রমবর্ধমানভাবে সমর্থন দিতে শুরু করেছে।

শনি ও রোববার প্রকাশিত নিউইয়র্ক টাইমসের সিয়েনা কলেজের ভোটে, হ্যারিস ৭৮ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার এবং ৫৬ শতাংশ হিস্পানিক ভোটারের সমর্থন পাওয়ার চেষ্টার করেছেন। কিন্তু ২০২০ এবং ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক মনোনীত বিজয়ী প্রার্থীর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে কম।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com