মঙ্গলবার, ০৬:৫০ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

স্বামী-মেয়েসহ অন্তঃসত্ত্বা নিহত, বেঁচে গেল গর্ভের সন্তান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪২৭ বার পঠিত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর জন্ম নেয়া শিশু -সংগৃহীত

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাম করানোর জন্য গ্রাম থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় গিয়েছিলেন জাহাঙ্গীর আলম (৩৫)। শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তাদের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় তিনি, তার স্ত্রী রত্না বেগম (২৬) ও মেয়ে সানজিদা (৩)— ৩ জনই নিহত হন।

গাড়িচাপায় সন্তানসম্ভবা স্ত্রীর পেটের ভেতর থেকে বেরিয়ে আসে নবজাতক। দ্রুত স্থানীয়রা বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করে। বাচ্চাটি বেঁচে থাকলেও তার হাতে আঘাত লেগেছে। স্বজন হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের আকাশ-বাতাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই বছরের মেয়ে জান্নাতসহ অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে জাহাঙ্গীর আল্ট্রাসনোগ্রাম করার উদ্দেশ্য ত্রিশাল পৌর এলাকায় যান। কোর্ট ভবন এলাকায় মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-ট-২০-৩৫৮০ ট্রাকটি একই পরিবারের তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। তবে ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com