শুক্রবার, ১১:০৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সিনওয়ার এখনো হামাসের সিদ্ধান্তদাতা, গাজাতেই আছেন : হোয়াইট হাউস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্ভবত জীবিত আছেন এবং গাজার কোনো সুড়ঙ্গে বসবাস করছেন। হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ক বুধবার বিকেলে রাব্বিদের সাথে হাই হলিডেস কলে এই তথ্য প্রকাশ করেন।

ম্যাকগার্ক বলেন, ‘ইয়াহিয়া সিনওয়ার এখনো সিদ্ধান্ত প্রদানকারী। আমরা বিশ্বাস করি যে তিনি এখনো বেঁচে আছেন, এবং গাজার সুড়ঙ্গে বাস করছেন। তিনি পণবন্দীদের ধরে রেখেছেন এবং সম্ভবত পণবন্দীরা তার কাছাকাছিই আছেন।’

চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরাইলি মিডিয়া জানিয়েছিল যে সিনওয়ার মধ্যস্ততকারীদের সাথে যোগাযোগ আবার শুরু করেছেন।

তবে এক সিনিয়র কাতারি কূটনীতিক সম্প্রতি জেরুসালেম পোস্টকে জানিয়েছিলেন, ওই যোগাযোগ মিথ্যা। তাদের যোগাযোগ হচ্ছে হামাসের সিনিয়র নেতা রাজনৈতিক ব্যক্তিত্ব খলিল আল-হায়া।

এতে বলা হয়, মধ্যস্ততার চেষ্টা চলে হামাসের দোহা অফিসের মাধ্যমে। তিনি বলেন, দোহায় হামাসের রাজনৈতিক অফিসের প্রতিনিধিদের মাধ্যমে তা হয়ে থাকে।

কাতারের কর্মকর্তারা ইতোপূর্বে জানিয়েছিলেন, তারা বিশ্বাস করেন, সিনওয়ার চুপচাপ করার অবস্থায় যাওয়ার আগে নিজেকে পণবন্দীদের দিয়ে ঘিরে রেখেছেন।

সূত্র : জেরুসালেম পোস্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com