বুধবার, ১১:৩৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গৌরনদী বিআরডিবি’র নির্বাচনে সোহানুর রহমান সোহাগ চেয়ারম্যান নির্বাচিত

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

সম্পূর্ন গনতান্ত্রিক পন্থায় সুষ্ঠ-সুন্দর এবং উৎসব মূখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে বুধবার বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশন লিমিটেড (বিআরডিবি)’র ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ছাতা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগ ৩৫ ভোট পেয়ে বে-সকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩০ ভোট পেয়ে তার কাছে হেরে যান দৈনিক প্রথম আলো’র গৌরনদী প্রতিনিধি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির।
বুধবার গৌরনদী উপজেলা পরিষদ চত্বরের পল্লী ভবনে এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানাগেছে, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা এ নির্বাচনের ভোট গ্রহন চলে। এ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরা হলেন, চেয়ার প্রতীকের প্রার্থী দৈনিক প্রথম আলো’র গৌরনদী প্রতিনিধি ও বিআরডিবি’র ব্যাবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বটগাছ প্রতীকের প্রার্থী গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন। ছাতা প্রতীকের প্রার্থী সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাবেক ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮৮ জন। এর মধ্যে ৮৪ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। ভোট গ্রহনের পর গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বরিশাল জেলা সমবায় দপ্তরের উপ-সহকারী নিবন্ধক মোঃ আমিনুল ইসলাম বুধবার বিকেল সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ৩৫ ভোট পাওয়া ছাতা প্রতীকের সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাবেক ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগকে বে-সরকারি ভাবে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে অপর পরাজিত প্রার্থী গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন পেয়েছেন মোট ২০ ভোট। একটি ব্যালটে ১জন ভোটার ত্রুটি পূর্ন ভোট প্রদান করায় ওই ভোটটিকে বাতিল ঘোষণা করা হয়। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর এ উপজেলার সাধারন মানুষ সম্পূর্ন গনতান্ত্রিক পন্থায় সুষ্ঠ-সুন্দর এবং উৎসব মূখর পরিবেশে গোপন ব্যালটে অনুষ্ঠিত একটি সমবায়ের শান্তিপূর্ন নির্বাচন উপভোগ করল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com