বৃহস্পতিবার, ১২:০০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আন্দোলনে ছাত্রদের ওপর গুলি, কিলার মুছা গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছা ওরফে ‘কিলার মুছাকে’ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

গ্রেপ্তার আবু মুছা ওরফে কিলার মুছা (৪২) সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

আবুল কালাম বলেন, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা দায়ের হয়। এতে মামলার এজাহারভুক্ত আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের তৎপরতা অব্যাহত ছিল।

‘শনিবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ওই হত্যা মামলাগুলোর এজাহারভূক্ত আসামি আবু মুছা অবস্থান করার খবর পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের তথ্য স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্রের ভয় ও ক্ষমতার দাপট দেখিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ’

গ্রেপ্তার ব্যক্তিকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com