শুক্রবার, ১১:২০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এখন জাকারবার্গ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি এখন মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের সাম্প্রতিক পরিসংখ্যান এ তথ্যই দিচ্ছে।

পরিসংখ্যান অনুসারে, ২০৬ বিলিয়ন ডলার মালিকানাসহ তিনি বর্তমানে বিশ্বে দ্বিতীয় ধনী ব্যক্তি। বর্তমানে তার থেকে বেশি সম্পদ রয়েছে শুধু ইলন মাস্কের (২৫৬ বিলিয়ন ডলার)।

সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সের সাম্প্রতিক পরিসংখ্যানে আরও বলা হয়েছে, ২০২৪ সালে মার্ক জাকারবার্গ তার ব্যক্তিগত সম্পদে ৭৮ দশমিক ১ বিলিয়ন ডলার বৃদ্ধি করেছে। সম্পদ বৃদ্ধির মধ্য দিয়ে ২০০ বিলিয়ন ক্লাবে স্থান পেয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে ২৫৬ বিলিয়ন ডলারসহ ইলন মাস্ক এবং ২০৫ বিলিয়ন ডলারসহ অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আছেন।

তবে সম্প্রতি ব্যক্তিগত সম্পত্তি ১৯৩ বিলিয়ন ডলার হওয়ায় এই ক্লাব থেকে বাদ পড়েছেন এলভিএমএইচ সিইও বার্নার্ড আর্নল্ট।

২০০৪ সালে প্রথমবারের মতো ফেসবুক চালু করেন মার্ক জাকারবার্গ। তার বেশিরভাগ সম্পদ মেটা প্ল্যাটফর্মের স্টকের সাথে যুক্ত। ২০২৪ সালে এই মেটা’র শেয়ার বেড়েছে ৭২ শতাংশ। ৪ অক্টোবর মেটা শেয়ার ২ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। মেটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড, ইনস্ট্যান্ট ও মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ পরিচালনা করে।

২৫ সেপ্টেম্বর মেটা কানেক্ট ২০২৪ ইভেন্টে জাকারবার্গ বলেন, ‘মেটা এআই বিশ্বের সবচেয়ে ব্যবহৃত সহযোগী হতে চলেছে। আমাদের প্রায় ৫০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী (মাসিক) রয়েছে।’

এ বছর জাকারবার্গের মতো প্রযুক্তি জগতের আরও কয়েকজন উদ্যোক্তা এবং সিইওর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সম্পত্তি ৬৩.৫ বিলিয়ন ডলার এবং ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সম্পদ ৫৫.৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com