শুক্রবার, ১১:২০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালিবানকে বাদ দিলো রাশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পঠিত
- ছবি : রয়টার্স

সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালিবানকে বাদ দিয়েছে রাশিয়া। শুক্রবার (৫ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য বিভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জুলাইয়ে বলেছিলেন, রাশিয়া আফগানিস্তানের তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র হিসেবে বিবেচনা করে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর থেকে রাশিয়া ধীরে ধীরে তালেবানের সাথে সম্পর্ক গড়ে তুলছে। কারণ মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ২০ বছরের যুদ্ধের পর সেনা প্রত্যাহার করে নিলেও সংগঠনটি এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় নিষিদ্ধ।

কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তালেবানকে দেশের বৈধ নেতৃত্ব হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে চীন এবং সংযুক্ত আরব আমিরাত তার রাষ্ট্রদূতদের গ্রহণ করেছে।

রাশিয়া ২০০৩ সালে তালেবানকে তার সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করেছে। এটিকে সরিয়ে দেয়া আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মস্কোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মস্কোতে এক বক্তৃতায় বলেছেন, কাজাখস্তান এবং কিরগিজস্তানের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে আগের বিদ্রোহীদের সরিয়ে দেয়ার জন্য একটি স্বাগত পদক্ষেপ।

তিনি বলেন, আমরা এই বিষয়ে রাশিয়ান ফেডারেশনের উচ্চ-পদস্থ কর্মকর্তাদের ইতিবাচক মন্তব্যের প্রশংসা করি এবং শিগগিরই আরো কার্যকর পদক্ষেপ দেখার আশা করি।

শুক্রবার পৃথক মন্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো বর্তমান আফগান সরকারের সাথে ব্যবহারিক সংলাপ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে নিশ্চিত।

সূত্র : মস্কো টাইমস রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com