শুক্রবার, ০৮:৫৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

চলছে ইসরায়েলের হামলা, লেবাননের পাশে দাঁড়াল রাশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী দেশ রাশিয়া। ইতিমধ্যে বাস্তচ্যুত হাজার হাজার লেবাননবাসীর জন্য তারা মানবিক সহায়তা পাঠিয়েছে।

রাশিয়ার এমারজেন্সি সিচুয়েশন মিনিস্ট্রি জানায়, তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে একটি বিশেষ সামরিক বিমান নিয়ে লেবাননে গেছে।

সামরিক বিমানে করে সাধারণ মানুষের জন্য ৩৩ টন মানবিক সহায়তা নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী আলেক্সান্দার কুরেনকোভ। তিনি বলেন, মানবিক সহায়তায় জরুরি পণ্য, ওষুধ ও বহনযোগ্য পাওয়ার স্টেশন রয়েছে। যারা হামলার কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা এগুলো ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি লেবানেন স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ১৯৭৪ জন মারা গেছেন। ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ। তারা উত্তরাঞ্চল থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা। সর্বশেষ গত শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com