বৃহস্পতিবার, ১২:৩৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

চট্টগ্রাম বন্দরের তেলবাহী ট্যাংকারে আগুন, নিখোঁজ ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

চট্টগ্রামের পতেঙ্গায় নোঙর করা একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় এক মার্শাল ক্যাডেটসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কাজী হুমায়ুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে।

এমটি বাংলার জ্যোতি নামে ট্যাংকারটি সাগরে নোঙর করে রাখা বড় জাহাজ থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়।

সকালে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে আসে।

তেল খালাস করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণের পর পর মার্শাল ক্যাডেট সৌরভ (৩৫) এবং দুই কর্মী নুরুল আলম এবং হারুনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।

তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com