শনিবার, ০২:৫৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারত বাক-স্বাধীনতার নামে, বিশ্বনবী রাসুল্লাহ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে-রেজাউল করিম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভারত বাক-স্বাধীনতার নামে, বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ জন্য বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে ভারতের মোদি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ৫ আগষ্টের পর সারা দেশে বিভিন্ন মন্দির ও থানা পাহাড়া দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা-কর্মীরা। আমার দল সহিংসতার রাজনীতি বিশ^াস করে না।
ছাত্র-জনতা গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুরে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার আয়োজনে সরকারি গৌরনদী বিশ^বিদ্যালয় কলেজ মসজিদ সংলগ্ন গৌরনদীর কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ গণ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতী নেছার উদ্দিন।
বক্তব্য রাখেন বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া উপজেলা সভাপতি মুহাম্মাদরাসেল সরদার মেহেদী, উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান, উপজেলা সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সাধারন সম্পাদক মাওলানা এমদাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com