শুক্রবার, ১১:৫০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসলাম নিয়ে কটূক্তি করায় বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

 

ইসলাম নিয়ে কটূক্তি করায় মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলসহ এআইএমআইএম-এর সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ওই পদযাত্রা শুরু হয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ঘৃণাত্মক বক্তৃতার জন্য বিজেপি বিধায়ক নীতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন, এমএলএ নিতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ কারণে তারা এই পদযাত্রা করেছেন। তিনি ওই দু’জনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মারাঠওয়াড়ার বিভিন্ন অংশ থেকে শত শত যানবাহন নিয়ে ‘তিরাঙ্গা সংবিধান র‌্যালি’ নামে এই বিক্ষোভটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে শুরু হয়েছিল। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে হয়ে বিক্ষোভটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। মুসলিমদের সাথে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষজনও।

তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর বিক্ষোভ মিছিলে নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের কাছে তাদের দাবি-দাওয়া প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com