বৃহস্পতিবার, ১১:৫৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উদযাপনে গৌরনদীর নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে ওই মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মুহীদ শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি এস.এম জুলফিকার, সাবেক ইউপি সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য সৈয়দ মাসুদ হাসান লাকী, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক দখিনের খবর প্রতিনিধি মোঃ লিটন খান নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ জামাল।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ শাহীন, সহকারী শিক্ষক সৈয়দ জালালউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হামদ-নাথ,গজল ও মহানবীর জীবনীর উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com