বৃহস্পতিবার, ০১:৩৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে-পিরোজপুরে রেঞ্জ ডিআইজি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষে পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহন করতে বদ্ধ পরিকর।

ডিআইজি আজ মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পদ মর্যাদার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন এবং পিরোজপুরের কর্মরত ইলেকট্্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস এম পারভেজ বক্তব্য রাখেন।

মাদক নির্মুলে, কিশোর গ্যাং দমনে,ইভটিজিং বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিনত করা হবে।

সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরনে নিরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com