শুক্রবার, ০৩:০২ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ঝালকাঠিতে মিথ্যা ডাকাতি মামলায় হয়রানির অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারকে মিথ্যা ডাকাতি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের হানিফ খানের স্ত্রী মোসা. তানিয়া আক্তার এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি নিরাপত্তাহীনতায় আছেন উল্লেখ করে তার ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে মোসা. তানিয়া আক্তার বলেন, ‘আমার শ্বশুর শামসুদ্দিন খানের সাথে একই বাড়ির মৃত আবদুর রাজ্জাক খানের ছেলে মনির খান গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

যা নিয়ে উভয় পক্ষের আদালতে মামলা চলমান রয়েছেন। মনির খান গং সব সময় আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছিন।

গত ২১ আগস্ট মনির খান লোকজন নিয়ে আমাকে পিটিয়ে আহত করে। পরে আমাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমি ২২ দিন ধরে চিকিৎসাধীন ছিলাম।

সেখানে ভর্তি থাকা অবস্থায় গত ৯ সেপ্টেম্বর রাতে মনির খানের বোন দিপা আক্তার মিথ্যা ডাকাতির ঘটনা সাজিয়ে ১২ সেপ্টেম্বর নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আমার স্বামী হানিফ খান, শ্বশুর শামসুদ্দিন খান, বাবা ফরিদ মৃধা, প্রতিবেশী রায়হান খান ও শাহিন খানকে সন্দেহভাজন আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, যেদিন রাতে ডাকাতির ঘটনা সাজানো হয়েছে, সেদিন আমার কানে অপারেশন হওয়ার কারণে আমার বাবা ও স্বামী আমার সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালে ছিলেন। মামলার আরেকজন সন্দেহভাজন আসামি শাহিন খানও হাসপাতালে উপস্থিত ছিলেন। আমার প্রতিবন্ধী শ্বশুর শামসুদ্দিন খানকে এই সাজানো মিথ্যা ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী দিপা আক্তার বলেন,আমি আইনের আশ্রয় নিয়েছি। বিচারে যা হয়, সেটাই মেনে নেবো।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com