শুক্রবার, ০৭:২৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁপাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক জুলাই ও আগস্ট মাসের বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করে। এরপর সাড়ে ৯টার সময় মিছিলসহ রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক গণমাধ্যমকে জানান, জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা আন্দোলন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে না সরার কথা জানান তারা।

এ বিষয়ে কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকের জানান, বেতন দেওয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন হাতে পায়নি। তাই মহাসড়ক অবরোধ করেছে।

এদিকে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com