শনিবার, ০৫:৫৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

তামিমের দৃষ্টিতে এখন ২০২৩ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২২২ বার পঠিত

এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়ের পর বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের দৃষ্টি এখন ২০২৩ বিশ্বকাপের দিকে। বুধবার বাংলাদেশ দুর্দান্তভাবে ৯ উইকেটে পরাজিত করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। তাদেরকে মাত্র ১০৮ রানে অল আউট করার পর বাংলাদেশ ২১ ওভারেই জয় তুলে নেয়। ফলে ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০-এ এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল। টেস্ট ও টি-২০-এ পরাজিত হওয়ার পর এই জয় দলের আত্মবিশ্বাস প্রবলভাবে বাড়িয়ে দিয়েছে।

ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, এই সিরিজ শুরুর সময়ই আমি বলেছিলাম, এটা এমন এক ফরম্যাট, যার জন্য আমরা সত্যিই গর্ব করতে পারি, সত্যিই আমরা ভালো খেলি। আমরা টেস্ট ও টি-২০-এ হেরেছি। এই পরাজয়ে ড্রেসিংরুমের অবস্থা ভালো ছিল না। প্রত্যেকেই জয় চেয়েছিল।

তিনি বলেন, এই সিরিজটি খুবই ভালো হচ্ছে। তবে আরো কিছু এলাকায় ভালো করার অবকাশ আছে। ২০২৩ বিশ্বাকপ সম্ভবত আমাদের সবার জন্য অন্যতম আসরে পরিণত হতে চাচ্ছে। বিশেষ করে আমাদের চারজনের জন্য। আমাদেরকে সম্ভব সেরা কম্বিনেশন গড়তে হবে।

তিনি বলেন, কাজটি সহজ। আমাকে কাজটি করতে হবে ছন্দে থেকে। তারপর পরিস্থিতির দিকে তাকাতে হবে।

তামিম বলেন, আর নাসুম ছিলেন সত্যিই ব্রিলিয়ান্ট। আর সাকিব এখানে থাকলেও খেলেননি। আমি মনে করি, তিনি অবিশ্বাস্যভাবে বোলিং করেন, কন্ডিশনকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com