শনিবার, ০৪:৩৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

প্রিয় ফরম্যাটে ফিরেই নিজেদের জানান দিল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে টাইগাররা। অথচ উইন্ডিজ সফরেই টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল সফরকারীরা।

আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচজয়ী বাংলাদেশ দলের হয়ে তিন উইকেট নিয়ে ম্যান সেরা ছিলেন মেহেদী হাসান মিরাজ। আর এই স্পিন অলরাউন্ডার জানিয়েছেন এ ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চান।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘শেষ ম্যাচ পর্যন্ত তো অপেক্ষা করতে পারব না। কাল জিতলেই যেহেতু সিরিজ জিতব, একটু নির্ভার থাকতে পারব। অবশ্যই জেতার জন্যই তো খেলব। তবে আরও বেশি ফোকাসড থাকব।’

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):  তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): কাইল মেয়ার্স, শাই হোপ, শামারহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, জায়ডেন সিলস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com