শনিবার, ১২:২৭ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘সৌদি যুবরাজ মানসিক বিকারগ্রস্ত’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২০৬ বার পঠিত

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে দাবি করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা।  সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

সাক্ষাৎকারটি গত রোববার প্রচারিত হয়। অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের কয়েক দিন আগে। সৌদির সাবেক এই গোয়েন্দা কর্মকর্তার নাম গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করে বলেন, বিপুল সম্পদ মোহাম্মদ বিন সালমানকে বিশ্বের জন্য হুমকিতে পরিণত করেছে। সৌদির যুবরাজ এমন একজন হত্যাকারী, যার অসীম সম্পদ রয়েছে।

তিনি বলেন, মোহাম্মদ বিন সালমান ‘টাইগার স্কোয়াড’ নামের একটি ভাড়াটে নৃশংস গ্যাং চালান। এই গ্যাংকে তিনি অপহরণ ও হত্যার মতো কর্মকাণ্ডে ব্যবহার করেন।

সাক্ষাৎকারে সাদ আল-জাবরি বলেন, ‘আমি এখানে অসীম সম্পদওয়ালা মধ্যপ্রাচ্যের একজন সাইকোপ্যাথ, হত্যাকারী সম্পর্কে সতর্কবার্তা দিতে এসেছি, যিনি (মোহাম্মদ বিন সালমান) তার দেশের জনগণ, আমেরিকান ও এই গ্রহের জন্য হুমকিস্বরূপ।’

সাদ আল-জাবরি সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের দীর্ঘদিনের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের জুনে মোহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন যুবরাজ হন মোহাম্মদ বিন সালমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com