বৃহস্পতিবার, ০২:৩২ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে ক্লাবের আড়ালে মাদক বিক্রির প্রতিবাদে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

নগরীর নাজিরপুলস্থ এলাকায় নব জাগরন ক্লাবের আড়ালে মাদক আমদানি ও বিক্রির প্রতিবাদসহ মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিএম কলেজ, সরকারি বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রোববার বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করেছেন। এ সময় বিএম কলেজের শিক্ষার্থী তামিম হোসেন বলেন, বিগত সরকারের সময় নাজিরপুলস্থ নব জাগরন নামের একটি ক্লাবের মধ্যে কতিপয় প্রভাবশালী নেতারা এ ব্যবসা পরিচালনা করে আসছিল।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ওইসব নেতারা পালিয়ে গেছে। বর্তমানে খান লিটু ও সাজুসহ বেশ কয়েকজনে এ ক্লাবটি তাদের নিয়ন্ত্রনে নিয়ে পূর্বের ন্যায় মাদক ব্যবসা শুরু করেছে।

অপরদিকে শনিবার দিবাগত রাতে মহানগর ছাত্রদল নেতা মিঠুসহ তার অনুসারিরা নব জাগরন ক্লাবে হামলা চালিয়েছে। এ সময় মহানগর বিএনপি সাবেক সদস্য জহিরুল ইসলাম লিটুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com