বৃহস্পতিবার, ০২:৩২ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে প্রধানশিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পঠিত

শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জেলার গৌরনদী উপজেলার চন্দ্রহার কৈলাশচন্দ্র-রমেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক নিয়োগে অনিয়ম, যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে নিয়োগকৃত অযোগ্য শিক্ষককে বরখাস্ত করণ ও প্রতিষ্ঠান প্রধানের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। এ সময় বিক্ষুব্ধরা প্রধানশিক্ষকসহ ছাত্রীদের যৌণ হয়রানির অভিযোগে বিদ্যালয়ের গ্রন্থাগারিকের পদত্যাগের দাবে করেন। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও শিক্ষার্থীরা উল্লেখ করেন।

সকল অভিযোগ অস্বীকার করে প্রধানশিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, একটি মহলের ইন্ধনে স্কুলের কিছু সংখ্যক শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো হয়েছে। কোন অভিযোগেরই সত্যতা নেই।

সার্বিক বিষয়ে গৌরনদী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রমান পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com