বৃহস্পতিবার, ১১:৪১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

পিরোজপুরে দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ লোহার সেতু, ভোগান্তিতে স্থানীয়রা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুরে দেউলবাড়ি দোবড়া ইউনিয়নে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে আছে একটি লোহার সেতু। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই ইউনিয়নের পাঁচ গ্রামের শিক্ষার্থীসহ স্থানীয় প্রায় ১০ হাজার মানুষ।

জানা গেছে, উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নে মনোহরপুর বাজার সংলগ্ন মনোহরপুর খালের ওপর স্থাপিত ওই সেতুটি গত প্রায় এক বছরের বেশি সময় ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

সংস্কার না হওয়ায় ৩৩০ ফুট দীর্ঘ ওই আয়রন ব্রিজ দিয়ে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না। তেমনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।

স্থানীয়রা জানান, বিকল্প কোনো যাতায়াতের পথ না থাকায় ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে স্থানীয়রা। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লোহার পিলারে ওপরে সিমেন্টের স্লাবের ছাউনি দিয়ে তৈরি সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নাজুক। ব্রিজের এক তৃতীয়াংশ সিমেন্টের তৈরি পাটাতন (ছাউনি) রয়েছে আর বাকি অংশ খালি। এলাকাবাসী জানায়, প্রবল স্রোত ও কচুরিপানার চাপ আর বেপরোয়া ট্রলারের আঘাতে বেশ কয়েকটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল জানান, লোহার সেতুটির নিচের অংশের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সেতুটি একদিকে হেলে পড়েছে। স্থানীয়রা সেতুটির পাটাতনের কিছু অংশের ছাউনি নামিয়ে রেখেছেন। ফলে সেতু দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দেউলবাড়ি দোবড়া ইউনিয়নে মনোহরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, মনোহরপুর বাজারটি অত্র এলাকার একটি বড় বাজার হিসেবে পরিচিত। সেতুটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীর জন্য ব্যাপক দুর্ভোগের কারণ হয়েছে। অতি দ্রুত সেতুটির সংস্কার বা নতুন সেতু স্থাপনের প্রয়োজন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া বলেন, ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com