শনিবার, ১২:৫৮ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভয়াবহ দাবানল, বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

জঙ্গলে ভয়াবহ দাবানলের কারণে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বড় আকারের দাবানলের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করেছে দেশটি।

আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দাবানলের ঘটনায় বলিভিয়ার অগ্নিনির্বাপক বাহিনী খুব বেশি কিছু করতে পারছে না এবং দেশটির সরকার আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন ‘জাতীয় জরুরি অবস্থা ঘোষণার এই পদক্ষেপ দেশটিকে দ্রুত আন্তর্জাতিক সমর্থন সমন্বয় করার সুযোগ দেবে।’

জানা গেছে, আদিবাসী স্বেচ্ছাসেবকরা কনসেপসিয়নের উত্তরে চিকুইতানো বনের কাছে ফসল ফলানোর জন্য এবং গবাদি পশুদের খাওয়ানোর জন্য যেসব জমি ব্যবহার করে সেগুলো রক্ষা করার চেষ্টা তারা নিজেরাই করছে।

রয়টার্স বলছে, বলিভিয়া ২০১০ সালের পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক দাবানল দেখেছে। এর মধ্যে চলতি বছরের দাবানলে অন্তত ৩০ লাখ হেক্টর (৭৫ লাখ একর) জমি পুড়ে গেছে বলে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে জানিয়েছে। ব্রাজিলের এই সংস্থা আগুন নিরীক্ষণ করে থাকে।

মূলত অনাবৃষ্টির পর গত জুলাই মাসে অস্বাভাবিকভাবে দাবানলের মৌসুম শুরু হওয়ার পর দক্ষিণ আমেরিকার দেশগুলো এখনও এই মৌসুমের মধ্যে রয়েছে। এই মৌসুম সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com