বৃহস্পতিবার, ০৩:০২ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে গভীর রাতে দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া- আহত ৪০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় ববির একটি বাসে ভাঙচুর চালান বিএম কলেজ শিক্ষার্থীরা। পরে ববি শিক্ষার্থীরা বিএম কলেজ এলাকায় গিয়ে কলেজের তিনটি বাস ভাঙচুর করেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হয়ে রাত আড়াইটা পর্যন্ত এ হামলা ও ধাওয়া পাল্টাধাওয়া চলে বলে জানা যায়।

এ তথ্য নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করেন ববি শিক্ষার্থীরা। এ ঘটনার পর মঙ্গলবার রাত ১১টার দিকে বটতলা এলাকায় অবস্থানকালে দুইজন ববি শিক্ষার্থীকে মারধর করেন বিএম কলেজ শিক্ষার্থীরা। আহত দুই ববি শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। দুই শিক্ষার্থীকে মারধরের খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাতে নগরীর ব্যাস্টিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়ার পরিবারের বিরোধীয় বাড়ি দখল করতে হুমকি ও দুই নারীকে হেনস্থা করেন বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি। তখন ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে হাজির হলে রাফিকে মারধর করা হয়। এরপর মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ তুলে দুই সহপাঠীকে মারধর করেন বিএম কলেজের শিক্ষার্থীরা।

এ খবর ছড়িয়ে পড়লে তিনটি বাসে চড়ে ববি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে নগরীর বটতলা এলাকার দিকে রওনা দেন। একটি বাস বটতলা এলাকায় পৌঁছানোর পথে শিক্ষার্থী বোঝাই বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ২৫ জন ববি শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইটি বাস আসার পথে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান বিএম কলেজ শিক্ষার্থীরা। এতে আরও অসংখ্য ববি শিক্ষার্থী আহত হয়।

এদিকে বিএম কলেজ শিক্ষার্থীদের অভিযোগ- তাদের সমন্বয়ককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে তারা। তাদের ওপর হামলা চালিয়ে অসংখ্য বিএম কলেজ শিক্ষার্থীদের আহত করা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তিনটি বাস ভাঙচুর করা হয়েছে।

এর আগে বিরোধীয় জমি দখল নিয়ে সৃষ্ট জটিলতায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে স্ব স্ব ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছেন। এ কর্মসূচির পরই রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com