বৃহস্পতিবার, ০৩:০৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশাল বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

বরিশাল নগরীর বেলস পার্কের নামকরণ পরিবর্তন করে শেখ হাসিনা পতন আন্দোলনের বীর নগরীর সাধারণ ছাত্র নিহত আব্দুল্লাহ আল-আবির উদ্যান ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বাঁধ রোডে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

স্বাধীনতা ফোরামের বরিশাল জেলার সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন- বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আমিন ফরিদ, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুল সাকিব, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জুবায়ের, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ অন্যান্যরা।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তনের দাবি জানান। অন্যথায় এ দাবি বাস্তবায়নে বরিশালবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com