শনিবার, ১২:০৪ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ফ্যালকন ৯০০-ইএক্স মডেলের বিমানটি ডমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয়। পরে সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে। বিবিসি ও সিএনএনের প্রকাশিত সংবাদে জানা গেছে, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে, বিমানটি অবৈধভাবে ১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে কিনে যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল।

তবে বিমানটি কখন ও কীভাবে ডোমিনিকান রিপাবলিকে গিয়েছিল সেটি এখনও স্পষ্ট নয়।

সোমবার বিমানটির ট্র্যাকিং ডেটায় দেখা গেছে, এটি ডোমিনিকান রিপাবলিকের রাজধানীর কাছাকাছি লা ইসাবেলা বিমানবন্দর থেকে রওনা হয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছেছে।

বিষয়টি নিয়ে নিকোলাস মাদুরো কিংবা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পায়নি গণমাধ্যমগুলো। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের সন্দেহে বিমানটি জব্দ করা হয়েছে।

তারা বলছেন, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষদিকে ও ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে বিমানটি কিনেছিলেন। যেটি তাদের একটি তদন্তে উঠে এসেছে। নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন তারা। এরপর ২০২৩ সালে ওই বিমানটি অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় রপ্তানি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com