বৃহস্পতিবার, ১০:৫৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ঝালকাঠিতে আমির হোসেন আমু ও শাহজাহান ওমরের বিরুদ্ধে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ (বীর উত্তম) ৬২ জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মী বিত্তয় কুমার সরকার কেসব সুমন ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো: মনিরুজ্জামান অভিযোগ গ্রহণ করে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণের নির্দেশ প্রদান করেন। মামলায় অভিযোগ করা হয়, ৪ আগস্ট বেলা ১১টায় শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর রোনালস রোড বাস ভবন অতিক্রমকালে বাড়ির মধ্য থেকে বের হয়ে আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

আসামিরা ব্যাপক গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকা জুড়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করে। এ সময় ছাত্র-জনতার আন্দোলনের অসংখ্য নেতাকর্মীরা আহত অবস্থায় ছত্রভঙ্গ হয়ে যায়। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে গেলে আসামিরা সেখানেও হামলা চালিয়ে চিকিৎসাগ্রহণের বাধা প্রদান করে।

মামলায় আমু-ওমর ছাড়াও ফকরুল মজিদ কিরণ, ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, সাবেক মেয়র আফজাল হোসেন, কাউন্সিলর তরুণ কর্মকার, কাউন্সিলর রেজাউল করিম জাকির, কাউন্সিলর হাফজ আল মাহমুদ, কাউন্সিলর কামাল শরীফ, সৈয়দ মিলন, সাবেক ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ নামধারী ৬২ জন এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।

বাদির পক্ষে অ্যাডভোকেট আল মাহবুব হোসেন আদালতে শুনানীতে অংশগ্রহণ করেন। মামলার বাদি বিত্তয় কুমার সরকার কেসব সুমন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের এক দফা দাবি আদায়ে ৪ আগস্ট সকালে মিছিল বের হয়। সেই মিছিলে আমির হোসেন আমু ও শাহজাহান ওমরের নির্দেশে আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে। তিনি বলেন, ‘সেই ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচারের দাবিতে আমি এ মামলা দায়ের করেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com