বৃহস্পতিবার, ১১:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

উজিরপুরে সুদের টাকার জন্য দিনমজুরকে পিটিয়ে জখম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বরিশাল জেলার উজিরপুর উপজেলার রামেরকাঠী গ্রামে সুদের টাকার জন্য এক দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের মৃত নিরঞ্জন হালদারের ছেলে নিতাই হালদার(৪০), ওই এলাকার মৃত নির্মল সরকারের ছেলে নিপেন সরকার(৩৫) এর কাছ থেকে কয়েক মাস পূর্বে ২০ হাজার টাকা সূদে এনে ব্যবসা করতো। কিন্তু সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় দিনমজুর নিতাই হালদারের বাড়িতে ঢুকে সুদের টাকার জন্য কয়েক দিন ধরে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরই প্রেক্ষিতে গত ৩০ আগষ্ট শুক্রবার সকাল ১০ টার দিকে নিপেন সরকার বাড়ির সন্নিকটে তার বড় ভাইয়ের চায়ের দোকানের সামনে দিনমজুর নিতাই হালদারকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতকে পরিবারের লোকজন উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

এ ঘটনায় আহত নিতাই হালদার সাংবাদিকদের জানান, সুদের টাকায় জন্য আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়দের সহায়তায় অল্পের জন্যে প্রানে বেঁচে যাই। এছাড়া আমাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলে লাশ গুম করবে বলে হুমকি দিয়ে বীরদর্পে চলে যায় সুদ ব্যবসায়ী নিপেন সরকার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে আহত জানান, মামলা দায়ের করা হবে।

অভিযুক্ত নিপেন সরকার জানান,আমরা একই এলাকায় বসবাস করি, পাওনা টাকা নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় ভাবে মিমাংসা করা হবে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com