বৃহস্পতিবার, ০৪:১০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

দীর্ঘ সাড়ে ৫ বছর পরে নিজ গ্রামে ফিরছেন বিএনপি নেতা এস শরফুদ্দিন সান্টু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বরিশাল-২ আসন(উজিরপুর- বানারীপাড়া) নির্বাচনী এলাকা ও নিজ গ্রামে দীর্ঘ সাড়ে ৫ বছর পরে গমন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস শরফুদ্দিন আহমেদ সান্টু।

তিনি ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল বেলা ঢাকা থেকে বরিশালে সড়কপথে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিভিন্ন স্থানে পথসভায় অংশগ্রহণ করবেন তিনি।

উজিরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাদের আস্থাভাজন ও প্রাণপ্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য ইতিমধ্যে ব্যপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। এছাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গেট, ব্যানার, ফেস্টুন দিয়ে ঢেলে সাজিয়েছেন।

এদিকে উজিরপুর-বানারীপাড়া উপজেলা বিএনপির নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টুর নীজ নির্বাচনী এলাকায় আগমনের খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাস দেখা গেছে। তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডে বামরাইল ইউনিয়ন বিএনপি, শোলক ইউনিয়ন ও জল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রাণ প্রিয় নেতাকে ফুলের বাগানের ও অভিনন্দন জানাবেন। শিকারপুর ইউনিয়নের আটিপাড়া রাস্তার মাথায় বাসস্টান্ডে বড়াকোঠা ইউনিয়ন বিএনপি ও শিকারপুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। উজিরপুর ইচলাদী বাস স্ট্যান্ডে উজিরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সাতলা ইউনিয়ন বিএনপি, হারতা ইউনিয়ন ও ওটরা ইউনিয়নের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন।

পরিশেষে নিজ এলাকা গুঠিয়া চাংগুরিয়া গ্রামে অবস্থান করবেন তিনি। বিএনপি নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু তার অক্লান্ত পরিশ্রম আর মেধা দিয়ে দলের দূর্দিনে উজিরপুর-বানারীপাড়া বিএনপিকে নিজস্ব অর্থায়নে সুসংগঠিত করে রেখেছেন। তার অবদান আর দক্ষতায় নেতাকর্মীরা উজ্জীবিত। তার বিকল্প নেই। বিএনপির নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল, সাংগঠনিক এই বিএনপি নেতাকে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়ার) সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে জোট বেধেছে বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com