শুক্রবার, ১১:৫২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৯২ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পঠিত

রাশিয়াবিরোধী প্রচার-প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আমেরিকার ৯২ জন সাংবাদিক, আইনজীবী এবং ব্যবসায়ীকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানায়, আওতায় পড়া সেই ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অন্তত ২৪ জন সাংবাদিক রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে ১৪ জন ওয়ালস্ট্রিট জার্নালে, পাঁচ জন নিউইয়র্ক টাইমসে এবং চার জন ওয়াশিংটন পোস্টে কর্মরত আছেন।

এক বিবৃতিতে রুশ সরকার জানায়, তথাকথিত স্বাধীনতা, মুক্তবিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব-প্রপাগান্ডা ছড়ায়, তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই।

রাশিয়ায় প্রবেশের মার্কিনিদের ওপর এমন নিষেধাজ্ঞা এটি প্রথম নয়। গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৫০০ মার্কিনির ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ওয়ালস্ট্রিট জার্নালের এক মুখপাত্র জানান, বর্তমানে তাদের কোনো প্রতিনিধি রাশিয়ায় নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com