বৃহস্পতিবার, ০৫:২৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মঠবাড়িয়ায় মাদক সেবির ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সিরাজুল ইসলাম মুইন নামে এক মাদকসেবি কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।দন্ডিত ব্যক্তি উপজেলার দধিভাঙ্গা গ্রামের মৃত মনির হোসেনের পুএ। শনিবার(২৪ আগষ্ট) দুপুরে এ দন্ডাদেশ প্রদান করা হয়।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,মাদক বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম উপজেলার দাউদখালী ইউনিয়নের দধিভাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় উক্ত এলাকার মাদকসেবি সিরাজুল ইসলাম মুইন কে আটক করা হয়।অতঃপর মাদক সেবনের দায়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম মুইন কে প্রচলিত আইনে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান,মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে। এ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com