শুক্রবার, ০৫:৪৮ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বরিশালে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার পঠিত

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। রোববার বেলা দেড়টার দিকে উপজেলার বেজহার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থ্রি-হুইলারের ৬ যাত্রী আহত হয়েছেন।

আহতদের বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীবাহী বাসটিকে গৌরনদী থেকে জব্দ করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

নিহতরা হলেন- সুমি আক্তার (৩০) ও তার শিশুসন্তান আজমাইন (৪)। নিহত সুমি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার এসআই জামান বলেন, বরিশাল থেকে যাত্রীবাহী বাস যমুনা পরিবহণ ঢাকায় যাচ্ছিল। তখন অপরদিক দিয়ে একটি থ্রি-হুইলার যাত্রীবোঝাই করে আসছিল। তখন দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজন নিহত ও ৬ জন আহত হন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাস ও থ্রি-হুইলার জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। তাদের আটক করতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com