শুক্রবার, ০৫:৫০ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বরিশালে সেতুর টোলে আদায় হওয়া অর্থ বন্যার্তদের সহায়তায় ঘোষণা 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া‌) সেতুর টোলে আদায় হওয়া অর্থ দেশের পূর্বাঞ্চলে বন্যাক্রান্তদের জন্য সহায়তার ঘোষণা দিয়েছে এমখান গ্রুপ।

শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যে পরিমাণ টাকা আসবে তার পুরোটাই সহায়তার ফান্ডে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন টোল প্লাজার ইনচার্জ আবুল হাসান খান সুমন।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান মাহফুজ খান স্যার আজকে টোলে আদায় হওয়া পুরো টাকা বন্যার্তদের সহায়তার ফান্ডে দেওয়ার জন্য বলেছেন। অন্যান্য দিনের ওপর নির্ভর করে ধারণা করা যায় আজকে দুই লাখ টাকার মত আদায় হবে।

সুমন বলেন, বন্যা আমাদের জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। অসংখ্য মানুষ বিপদগ্রস্ত। এদের জন্য যার যার অবস্থান থেকে সহায়তা করা সকলের কর্তব্য।

এদিকে বন্যার্তদের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত বরিশাল বিশ্ববিদ্যালয় সহায়তার তহবিল সংগ্রহ করছে। জানা গেছে, টোলে আদায় হওয়া অর্থ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহায়তা ফান্ডের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছানো হবে।

উল্লেখ্য, এর আগে বন্যার্তদের সহায়তায় দুর্গোৎসবের বাজেট কমিয়ে বরিশালের বেশ কয়েকটি মন্দির কমিটি প্রথম অর্থ সহায়তা পাঠায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com