শুক্রবার, ১১:২৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কমালা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে: ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১২৬ বার পঠিত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । গতকাল বুধবার নর্থ ক্যারোলিনায় আয়োজিত সমাবেশে তিনি বলেছেন, কমালা হ্যারিস হলেন, তার দেখা সবচেয়ে কট্টর বামপন্থি মানুষ, যিনি প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন।

ট্রাম্পের দাবি, যদি হ্যারিস জেতেন, তাহলে লাখ লাখ চাকরি রাতারাতি শেষ হয়ে যাবে। তিনি বলেন, ‘হ্যারিস জিতলে আপনাদের যা জমানো অর্থ আছে, সব চলে যাবে। আমি যখন কম্যান্ডার ইন চিফ হই, তখন বিশ্বজুড়ে আমাদের শত্রুরা বুঝে গিয়েছিল, যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেওয়া যাবে না। কিন্তু নভেম্বরে কমরেড হ্যারিস যদি জেতেন, তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।’

এদিকে ডেমোক্র্যাট সম্মেলনে কমালা হ্যারিসের রানিংমেট টিম ওয়ালজ বলেছেন, তারা সাধারণ মানুষের জীবনকে উন্নত করবেন। মূলত তাকে বলা হয় সাধারণ মানুষের প্রতিনিধি।

দীর্ঘদিনের ফুটবল কোচ ওয়ালজ ডেমোক্র্যাটদের সম্মেলনে সেই সাধারণ মানুষের কথা বললেন। তিনি দাবি করলেন, ‘আপনাদের জীবন যাতে ভালো হয়, আপনার প্রিয়জনেরা যাতে ভালো থাকেন, আপনারা যাতে নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন, আমরা তা নিশ্চিত করব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com