বৃহস্পতিবার, ০৫:৪৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বিগত ১৫ বছরে নেতাকর্মীদের খুন-গুম, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যা, নির্যাতনের নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল-যুবদল। আজ বুধবার (২১ আগস্ট) বেলা ১২টায় নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে জেলা যুবদল দক্ষিণ ও মহানগরের নেতাকর্মীরা।

বৈরী আবহাওয়ার মধ্যে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর পূর্বে, দলীয় কার্যলয়ের সম্মুখে বরিশাল দক্ষিণ জেলা যুবদল ও মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান মামুনের সভাপতিত্বে এসময় অন্তবর্তীকালিন সরকারের কাছে সকল হত্যাণ্ডের বিচার দাবি করে দ্রুত খুনি শেখ হাসিনাকে দেশের মাঠিতে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম শেষ করার মাধ্যমে সর্ব্বচ শাস্তির দাবী করে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদল সহ সভাপতি এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, সহ সভাপতি সালাউদ্দিন নাহিদ, যুগ্ম সম্পাদক নুরুল আমিন কয়েস, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল বাসলাম জাহান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অপরদিকে একই দাবীতে জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকনের নেতৃত্বে নগরীর জেলখানা মোড় থেকে এক কালো পতাকার মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। অন্যদিকে জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু, যুগ্ম আহবায়ক এমরান হোসেন সহ বিভিন্ন জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com