বৃহস্পতিবার, ০৬:২৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কুয়াকাটায় যুবককে পিটিয়ে হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় রহমান গাজী, নাসির গাজী ও মিরাজ গাজীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাঁদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ডংকুপাড়া বটতলা এলাকায় এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা বলেন, সন্ত্রাসী মিরাজ গাজী আওয়ামী লীগ পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে ২০১০ সালে রুবেল হাওলাদার (৩২) নামের এক মোটরসাইকেলচালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেন। শাহিন নামের আরেক মোটরসাইকেলচালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করেন। সন্ত্রাসী মিরাজ গাজীর বাবা রহমান গাজী ও চাচা নাসির গাজী একই এলাকার রফেজ মুসল্লি নামের বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তাঁদের হামলায় মৃত্যুশয্যায় আছেন নুরজাহান নামের এক বৃদ্ধা।

তা ছাড়া এলাকার বহু মানুষ গাজী গ্রুপ নামে পরিচিত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। মিথ্যা মামলায় নিঃস্ব হয়েছে বহু পরিবার। সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এত দিন অতিষ্ঠ ছিল এলাকার সাধারণ মানুষ। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে মানববন্ধনে অংশগ্রহণকারী মো. জাহাঙ্গীর হাওলাদার জানান, ‘আমার ছেলেকে প্রকাশ্যে হত্যা করে তারা। আজও আমি এর বিচার পাইনি। সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com