বৃহস্পতিবার, ০৬:২৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে চাঁদাবাজি বন্ধে বাজারে সাইনবোর্ড ঝুলিয়েছে বিএনপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বরিশাল নগরীর বিভিন্ন বাজারে চাঁদাবাজ প্রতিরোধে সচেতন করতে সাইনবোর্ড টানিয়েছে মহানগর বিএনপি। সোমবার বিকেলে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এসব সাইনবোর্ড ঝুলিয়েছেন।

মঙ্গলবার সকালে জিয়াউদ্দিন সিকদার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন সাংবাদিকরা ফোন করে জানতে চেয়েছেন নগরীর বিভিন্ন বাজার থেকে বিএনপির নেতাকর্মীদের নাকি চাঁদা আদায় করছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এসব কাজে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীরা জড়িত নেই। কিছু সুযোগ সন্ধানীরা এসব কাজ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ওপর দায় চাপিয়ে দেয়। এসব চাঁদাবাজি বন্ধে নগরীর নথুল্লাবাদ এলাকার দুইটি বাজারে সচেতনমুলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য বাজারেও সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে।

সাইনবোর্ডে লেখা হয়েছে-‘বিএনপি বা সংশ্লিষ্ট যেকোন সংগঠনের নামে চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অর্পন করুন’। সাইনবোর্ডের নিচে জিয়াউদ্দিন সিকদার তার নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে লিখেছেন, চাঁদাবাজ সম্পর্কে তাকে অবহিত করা হলে চাঁদাবাজির সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তাকে দল থেকে বহিস্কার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com