শুক্রবার, ০৩:৩৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

এমপক্স অ্যালার্ট জারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের, দেশের প্রবেশপথগুলোতে নজরদারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১২০ বার পঠিত

সংক্রামক রোগ এমপক্সের (মাঙ্কিপক্স) জন্য বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এমপক্স (মাঙ্কিপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট এক সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুঁসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া ও জ্বর হতে পারে।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে মধ্য আফ্রিকায় ছড়িয়ে পড়েছে রোগটি।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা ও কেনিয়ায় এ রোগে আক্রান্তদের মধ্যে ব্যথা, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া এবং জ্বরের মতো উপসর্গ দেখা দিয়েছে।

শুক্রবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এমপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত করেছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট কি না তা নির্ধারণের জন্য আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক অধিদফতরের উপপরিচালক দাউদ আদনান। তবে তিনি রোগের সংক্রামক প্রকৃতির কারণে সতর্ক থাকার উপর জোর দিয়েছেন।

আদনান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘এমপক্স যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। বিমানবন্দর, নৌপথ ও অন্যান্য প্রবেশ পয়েন্টগুলোতে সাবধানতা অবলম্বনের জন্য নির্দেশিকা জারি করা হবে।’

এ রোগের লক্ষণগুলো অনুভব করলে বা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এলে অবিলম্বে চিকিৎসা সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিশেষ করে ২১ দিনের মধ্যে আক্রান্ত কোনো দেশ ভ্রমণ করলে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া জনসাধারণকে সহায়তার জন্য হেল্পলাইন ১৬২৬৩ বা ১০৬৫৫ নম্বরে এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে।

ভাইরাসের বিস্তার রোধে সরকারের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে আদনান বলেন, ‘কেউ যাতে এমপক্স নিয়ে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র : বাসস, ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com