বৃহস্পতিবার, ১০:২৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বাংলার জনগণ এদেশে আওয়ামী লীগকে দেখতে চায় না : আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার পঠিত

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ বলেছেন- এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে খুনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছেন। আওয়ামী লীগ এদেশে একটি স্বৈরাচার, ফ্যাসিস্ট ও খুনির দল। বাংলার জনগণ আর এদেশে আওয়ামী লীগকে দেখতে চায় না। আমরা আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার দাবী জানাই।

আজ শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় নগরেীর অশ্বিনী কুমার টাউন হলে খুনি হাসিনাসহ সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীসহ স্বৈরাচারি হাসিনার পতনের আন্দোলনে শহীদ জাতীয় বীরদের স্মরণে স্বাধিনতা ফোরাম বরিশাল জেলা কমিটির আয়োজনে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জেলা কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ। এখানে আরো উপস্থিত ছিলেন স্বাধিনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাবেক বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল, মহানগর কৃষকদল সদস্য সচিব সাঈদ তালুকদার, কোতয়ালী বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান, আব্দুস ছালাম রাঢ়ি, মহানগর ভারপ্রাপ্ত যুবদল সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, জেলা ছাত্রদল সহ-সভাপতি এ্যাড. তারেক আল ইমরানসহ বিভিন্ন বরিশাল সদর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহর নেতৃত্বে নগরীতে একটি মিছিল বেড় হয় মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com